আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন বলুনতো এই দেশটা কার? আমার, আপনার নাকি আমাদের সবার? সবাই হয়তো বলবেন আমাদের সবার। কিন্তু যারা লাঞ্চিত, বঞ্চিত যারা দু’বেলা দু’মুঠো ভাতের জন্য যুদ্ধ করে, যারা নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে শুধু তারাই জানে বৈষম্য কি, কাকে বলে? বলুনতো আমরা কেন বলিনা বৈষম্য নিপাত যাক, সবাই সমান সুযোগ পাক? ৫২র ভাষা আন্দোলন, ১৯৭১এর মুক্তিযুদ্ধে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে দেশ রক্ষার সংগ্রামে আমরা ঐক্য বদ্ধ ভাবে কাজ করে মার্তৃভাষা ও স্বাধীন জাতি হিসেবে বাঁচার অধিকার আদায় করেছিলাম। সেই সময়ের সেই মহান উক্তি কি আমরা ভুলে গেছি, যেদিন বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “আজ আমরা কেউ রিফিউজি, হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খিৃষ্টান নই আমাদের আজ একটাই পরিচয় আমরা বাঙ্গালি।” তবে কেন আজ এই বৈষম্য? কেন আজ পরিকল্পিত ভাবে এদেশের সংখ্যা লঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে? কেন ভাল পড়াশোনা করেও কৌটা পদ্ধতি ও ঘুষের টাকা দিতে না পারায় চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এদেশের তরুন মেধাবীরা। আজও কেন খবরের পত্রিকায় নারী নির্যাতনের খবর পড়তে হয়? আজও কেন য...